লন্ডনে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন বাকেরগঞ্জের ব্যারিস্টার মিজানুর রহমান খান
বিশেষ প্রতিবেদক:
টাওয়ার হ্যামলেটস বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত। ঐতিহ্য ও রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এলাকাটি বিশেষভাবে আলোচিত। সেখানে কাউন্সিলর পদে মনোনয়ন পাওয়াকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ব্যারিস্টার মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে মানবসেবা, সমাজকল্যাণ এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছেন। তার নেতৃত্ব ও উদ্যোগে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। সাবেক এই ছাত্রনেতা বরিশাল-৬ তথা বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে।
লন্ডনের পাশাপাশি ঢাকাস্থ বাকেরগঞ্জবাসীদের নিয়েও উন্নয়ন ভাবনা ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। ভবিষ্যতে বাকেরগঞ্জের সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার ঘনিষ্ঠজনরা।
এদিকে লন্ডনে কাউন্সিলর পদে তার মনোনয়নের খবর বাকেরগঞ্জে ছড়িয়ে পড়লে শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও আশার সঞ্চার হয়। তারা তার সফলতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Copy With barisalbani.com
Join the conversation